২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই গ্রাম হিরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হানিফ একই গ্রামের সামসুল হকের ছেলে।

থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ আসে মাদক কেনাবেচার হচ্ছে। সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশ টিম নিয়ে উপজেলার দেবনগড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হানিফের বাড়ির সামনে পুলিশ অবস্থান করলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে হানিফ আলীকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে দুইটি পৃথক পুটলিতে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য মোট ৬ হাজার টাকা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আটক হানিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

লিংক কপি হয়েছে!