● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মাহাফিজুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু মাহাফিজুর রহমান একই এলাকার রহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মাহাফুজুর রহমান দুপুরে বাড়ির পার্শ্বের উঠানে খেলা করছিলো। খেলার একসময় বাড়ির সবার অজান্তে পাশে থাকা পুকুরে পড়ে যায়। বেশ কিছুসময় পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।