২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

পেশাগত দায়িত্ব পালনের সময় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদের নির্দেশে রাজশাহীর এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ও বুম ভাঙচুর করেছে বিএমডিএর কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকালে ৮ টার সময় এই ঘটনা ঘটে।

মূলত সরকারি নির্দেশনা মোতাবেক সকাল আটটায় অফিস শুরু হবার কথা থাকলেও বিভিন্ন অফিস সময় মত কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে আসছেন কিনা বা কাজ হচ্ছে কিনা এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য বিএমডিএ তে গিয়েছিল এটিএন নিউজের বুলবুল হাবিব এবং তার ক্যামেরা পার্সন রুবেল।

এ সময় বি এম ডি এর নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানকার কর্মচারীরা রুবেল এবং বুলবুলের উপর হামলা চালায়।

বতর্মানে ঐ দুই সাংবাদিক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে হামলার প্রতিবাদে বিএমডিএ কার্যালয়ের সামনে সমবেত হয়েছে স্থানীয় সাংবাদিকরা।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা

লিংক কপি হয়েছে!