২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে বাসি খাবার রাখায় জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত পঞ্চগড় শহরসহ ধাক্কামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের ভিত্তিতে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশ খাবার রান্না করায় এবং ভাঙ্গা প্লেটে তা পরিবেশ করায় নিরব ক্লাসিককে ৫ হাজার টাকা, বাসি খাবার পরিবেশন করায় তানভির রেস্টুরেন্টকে ৩ হাজার টাকাসহ আমদানিকারক বিহীন বিদেশী পণ্য রাখার দায়ে স্বদেশ সুপার সপকে ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে বাসি খাবার রাখায় জরিমানা

লিংক কপি হয়েছে!