● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় ১নং ওয়ার্ডের ফাহিমা (৩২) নামের এক গৃহবধূ নিজে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ফাহিমা’র শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে বাঁচাতে গিয়ে স্বামী আল-আমিন (৩৫) ও দগ্ধ হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ফাহিমা গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্বামী মো. আল আমিনের সঙ্গে থাকতেন।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে দগ্ধ অবস্থায় ফাহিমা কে স্বজনরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার অবস্থা আশংকা জনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় রেফার করেন চিকিৎসক।

গৃহবধূর স্বামীর ছোট ভাই কাইয়ুম জানান, তিনি তার বাসায় ছিলেন এমন সময় বড় ভাই আল আমিন ফোন দিয়ে বলেন তোর ভাবির গায়ে আগুন লাগছে। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। আগুন কিভাবে লাগলো জানতে চাইলে তিনি বলেন, জানেন না, ভাতিজার কাছে শুনেছেন তার আম্মু ফাহিমা মোম বাতি দিয়ে নিজের গায়ে আগুন লাগিয়েছে। এ সময় ভাতিজা ডাক চিৎকার দিলে বাথরুম থেকে আল আমিন ছুটে আসে এবং ফাহিমা কে বাঁচাতে তাকে নিয়ে ঘরের পাশের একটি ডোবার পানিতে ঝাপ দেন। এসময় আল আমিন এর শরীর ও হাতের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক ডা. উম্মে জোয়ায়রিয়া লিনজা বলেন, আগুনে গৃহবধূর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় রেফার করা হয়েছে। পরিবারের লোকজনের কাছ থেকে শুনেছি গৃহবধূ নিজে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।