● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদক ব্যবসার সাথে জড়িত অভিযোগে ভালুকায় এসআইসহ দুই কনস্টেবল গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার সাথে জড়িত ও সহযোগিতার অভিযোগে এক এসআই ও দুই পুলিশ কনস্টেবলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪) ও কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪)। এ সময় স্থানীয় দুই যুবক মো. আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন শেখকেও (২৬) গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির খবর পেয়ে অভিযান চালায় মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার জামুরভিটার আতিকুর রহমান আতিকের ছেলে মো. আশিকুর রহমান নিরব ও একই এলাকার কাদের শেখের ছেলে খোকন শেখ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

এ সময় আটককৃতরা জানায়, এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মডেল থানার কনস্টেবল আব্দুল মান্নানকে পুলিশ হেফাজতে নিয়ে তার বাসায় তল্লাশি চালিয়ে ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে পুলিশি হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ।