আসন্ন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য প্রার্থীদের প্রচার প্রচারণা চলমান রেখেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন আগামী ১৭ অক্টোবর সোমবার। এ নির্বাচনকে ঘিরে জেলার পলাশবাড়ী উপজেলা ৪ নং ওয়ার্ডে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে ৪ নং ওয়ার্ড পলাশবাড়ী উপজেলার সকল সদস্য পদ প্রার্থীদের চেয়ে ভোটাদের ব্যতিক্রমী প্রচার প্রচারণায় ও ভোটাদের মৌখিক সমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মনিরুজ্জামান ফুল মিয়া। তার পক্ষে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রকাশ্যে মনিরুজ্জামান ফুল মিয়ার পক্ষে ভোট ও সমর্থন কামনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ জানান,জেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে সকল প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মনিরুজ্জামান ফুল মিয়া। এর কারণ হিসাবে তারা বলেন, উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের বিপদ আপদের বন্ধু বিশিষ্ট মনিরুজ্জামান ফুল মিয়া। তিনি দীর্ঘদিন হয় উপজেলার জনপ্রতিনিধিগণের সহিত সরকারের উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে সহযোগীতা করছেন৷ এজন্য জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে একজন হেভিওয়েট প্রার্থী হিসাবে ব্যাপক ভাবে আলোচনায় রয়েছেন তিনি। এ নির্বাচনে তিনি একমাত্র প্রার্থী যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলার জনপ্রতিনিধিগণ।
বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মনিরুজ্জামান ফুল মিয়া পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা। তিনি মরহুম আব্দুল হাদি চেয়ারম্যানের ছোট ভাই। তিনি পৌর আলোর দিশারী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও গাইবান্ধা চেম্বার অফ কমার্স এর সদস্য।
নির্বাচনে প্রতিদ্বন্দিতার বিষয়টি নিশ্চিত করে মনিরুজ্জামান ফুল মিয়া জানান, স্থানীয় জনপ্রতিনিধিগণের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো। সম্মানিত ভোটার স্থানীয় জনপ্রতিনিধগণের ব্যাপক সারা পাচ্ছি। আশা করি তাদের মূল্যবান সমর্থন ও দোয়া বিফলে যাবে না।
উল্লেখ্য,বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মনোনয়ন বাছাই তারিখ ১৮ সেপ্টেম্বর রবিবার, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের দায়ের দিন ১৯ ও ২১ সেপ্টেম্বর সোমবার ও বুধবার, আপিল নিস্পতি ২২ ও ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শনিবার,প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর রবিবার, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর সোমবার, ভোট গ্রহন ১৭ অক্টোবর সোমবার।
