২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার মসজিদ মাঠে গতকাল সোমবার মাগরিববাদ ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজি এসপি ৩/২০২২/২৩ অর্থ বছরে ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের বাজেট প্রনয়নের লক্ষ্যে কচুয়া ২ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য, বিজয় টিভি, ওজিরো বুলিটিনের ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ এর সভাপতিত্বে ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে অত্র ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, সমস্যা, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও ভূমিদস্যুদের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন। এ সময় অন্যোদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এইচ এম শাহীন আলম, সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ইউপি সদস্য সৈয়দ আব্দুল কাইয়ুম, শাহানাজ পারভীন, সমাজ সেবক মোঃ নফিজুর রহমান নব সিকদার, এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, ইউনিয়ন বিট অফিসার মোঃ রিয়াজ রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!