বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের এখানে অনেক অভিযোগ রয়েছে, যা সব সত্য না এবং সব মিথ্যাও না, বিচার ব্যবস্থাকে এমন পর্যায় নিতে হবে’’মানুষের বিশ্বার জম্মায় যেন সে বিচার পাচ্ছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কৃতি সন্তান মাসুদ হোসাইন দোলন,বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হওয়ায় মাদারীপুুর আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিচারপতি এস এম মাসুদ হোসাইন এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই বাংলাদেশে বিচারকদের যতই অবহেলা করুক, একটা সময় কিন্ত মানুষ বিচার পাওয়ার জন্য এই কোর্টেই আসে। তাই একজন বিচারককে সৎ হতে হয়, দক্ষ হতে হয়, যোগ্য হতে হয়। আসলে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকে একজন দক্ষ আইনজীবীর কাছ থেকে। তাই বিচারকের সাথে সাথে আইনজীবীদের সৎ দক্ষ ও যোগ্য হতে হয়। সংবর্ধণা অনুষ্ঠানে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইমদাদুল হক খান সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. গোলাম কিবিরিয়া হাওলাদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ,সিনিয়র জেলা দায়রা জজ মো.ইসমাইল হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট ও মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,সহ মাদারীপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীগন।
“বিচার ব্যবস্থা সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, যা সব সত্য না এবং সব মিথ্যাও না”
