● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭ পিএম
কপি হয়েছে!

জেলার উল্লাপাড়ায় আজ একটি শ্যালো ঘরের (ইঞ্জিন চালিত পানির পাম্প) উপর বজ্রপাতে একই পরিবারের ৫জনসহ ৯জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো অন্তত ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই কৃষি শ্রমিক। তারা হলো-উপজেলার মাটিকোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল কুদ্দুস (৬০) শিপপুর গ্রামের ইমাম প্রামানিকের ছেলে মোবাখোর (৪০), একই গ্রামের মোকাবের ছেলে মোনাফ (১৮), সাবের আলীর ছেলে শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শমসের আলীর ছেলে শাহিন (২১), রিতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১৪)।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, হতাহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা আমন ধানের চারা উত্তোলন করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে সকলেই মাঠের মধ্যে একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর দুজন মারা যায়।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় শোকার ছায়া নেমে এসেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানান,বজ্রপাতের ঘটনায় দুইজন কিশোরীসহ ৯জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।