● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, আহত ২০ 

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা , আহত

ফরিদপুরে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড় সহ ২০ জন আহত হয়েছে। আহত সকলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
রণকাইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুভদ্র কুমার সরকার ও সহকারী শিক্ষক মো শাজাহান জানান,  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এ রণকাইল উচ্চ বিদ্যালয় বনাম পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর মধ্যকার খেলাটি ফরিদপুর জিলা স্কুল এর অভ্যন্তরীণ পিছনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল  । তার পূর্বেই স্কুল মাঠের খেলোয়াড়দের বয়স নির্ধারণী যাচাই – বাছাই শুরু হয়। ঐ যাচাই – বাছাইতে বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর বেশ কয়েকজন খেলোয়াড় বাতিল হয়ে যায় । বাতিল হয়ে যাওয়াতে খেলায় হেরে যাবে বুঝতে পেরে স্কুল টিমের কয়েকজন শিক্ষক রণকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপরে  অতর্কিতভাবে বহিরাগত  হৃদয় সহ একাধিক ব্যক্তিরা ও বায়তুল মোকাদ্দম  ইন্সটিটিউড  স্কুলের জামাতপন্থী কয়েকজন শিক্ষক এ হামলা চালায় ।
রণকাইল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া জানান, খেলা শুরু হওয়ার পূর্বে যাচাই – বাছাইতে পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর কিছু খেলোয়াড় বয়সের কারণে বাতিল হয়ে যায় । ঐ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ও হেরে যাবার আশংক্ষায় আমাদের খেলোয়াড়দের উপরে হামলা চালিয়ে মাসুদ , মনিরুজ্জামান , সাঈদ খান , আবুল হোসেন ( ছোট) , আতিয়ার ফকির , সোহান সহ বিশজনকে গুরুতর আহত করে। আমি তাৎক্ষণিক ভাবে কোতয়ালী থানায় ফোন করলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসা সেবার ব্যবস্থা করে ।
তিনি আরো জানান, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান ।