● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ  গ্রেফতার ২

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারী থেকে ২৫ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ফরিদপুর  জেলা পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান প্রেস ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের সাবেক পৌর মেয়র শুকুর শেখের ইট ভাটার পাশে অভিযান চালিয়ে দুই বস্তা ভর্তি ২৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় নিজাম নামে আরও একজন পালিয়ে যায়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা পাইকারি কিনে এনে রাতের বেলায় সেখানে খুচরা বিক্রেতাদের নিকট এক কেজি দুই কেজি করে গাঁজা বিক্রি করছিল। এসব মাদক কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চল থেকে অবৈধপথে এনে বিক্রি হচ্ছিল বলে ধারণা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেফতারকৃত জুয়েল খান সালথার বারখাদিয়া গ্রামে বিয়ে করে ফরিদপুরে বসবাস করছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও মামলা রয়েছে।