● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রাজধানীর রমনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ এএম
কপি হয়েছে!

করোনাকালিন সময়ে মানব সেবায় বিশেষ অবদান রাখায় ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ অনুষ্ঠান উদযাপিত করে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন। শুক্রবার বেলা ১০ টায় রমনার ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট হলরুমে উদযাপন করা হয়।

বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম শুভ রাজের সভাপতিত্বে ও এসএম আব্দুর রহিমের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের উপদেষ্টা নাহিম রাজ্জাক এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক পুলিশ সদস্য শওকত হোসেন পিপিএম।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা জাভেদ নাসিমসহ ৬৪ জেলা থেকে আগত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শরিয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘স্বেচ্ছাসেবীরা নিজের খেয়ে বনের মহিষ তারায়। তারা সবসময় চেষ্টা করে অন্যের জন্য কিছু করার। তেমনি বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন। তারা করোনাকালীন সময়ে যে কাজগুলো করেছে সত্যি প্রশংসনীয়। আমি চাই তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত রাখবে। সেই সাথে দেশে জঙ্গিবাদ রুখতে ও মাদক নির্মুলে কাজ করে যাবে’।

এসময়ে রক্তদানে ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

মানবিক পুলিশ ও বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা শওকত পিপিএম বলেন, ‘এরকম ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে এ রকম একটা আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আগে স্বেচ্ছাসেবীরা জেলা পর্যায়ে মিলনমেলা করত। এখন জাতীয় পর্যায়ে করে। আশাকরি একদিন আন্তর্জাতিক পর্যায়ে স্বেচ্ছাসেবী ভাইরা অনুষ্ঠান করবে। সেদিন আর বেশি দূরে নেই’।

বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠা নজরুল ইসলাম শুভরাজ বলেন, ‘আমরা করনোর সময়ে সাধ্যমতো চেষ্টা করেছি ভালো কাজ করার। মানুষের পাশে দাঁড়ানোর, জানিনা কতটুক সফল হয়েছি। তবে আমাদের ডাকে আজ বাংলাদেশের ৬৪ জেলা সেচ্ছাসেবীরা এসেছে এদেখে সত্যি আমার ভালো লাগছে। আমরা আশাকরি আপনারাও সবসময় আর্ত অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করবেন। সমাজের অবহেলিত মানুষদের প্রতি নজর দিবেন’।

স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষে সারাদিন ছিলো নানা আয়োজন। নাচ, গান, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও লটারির আয়োজন করে বিজয়ীদের পুরুষ্কার তুলে দেওয়া হয়। শেষে বাংলার মিস্টারবিন খ্যাত রাশেদ শিকদারের জাদু দেখানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।