২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে কষ্টি পাথর সাদৃশ্য বস্তু উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে ১৬ কেজি ওজনের কষ্টি পাথর সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্ব) রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে ধিরেন্দ্রনাথ রায়ের বাড়ি থেকে বস্তু টি উদ্ধার করে বোদা থানার পুলিশ।

জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় তিনজন শিশু মাঝাপাড়া গ্রামে রেজাউল করিমের বাড়ির সামনে থাকা পুকুরে গোসল করতে নামে। গোসলের একসময় তাদের পায়ে বড় কিছু লাগলে তারা সেটি দেখার জন্য পুকুর থেকে উপরে তুলে। বিষয়টি না বুঝে সনাতন ধর্মের জিনিস ভেবে পুজোর জন্য ধিরেন্দ্রনাথকে দিয়ে দিলে সে বাড়িতে নিয়ে যায়। এদিকে থানা পুলিশ সন্ধায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধিরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এময় দেহবিহীন দুই পায়ের আঙ্গুল বিশিষ্ট নিচের অংশসহ একটি কষ্টি পাথর সাদৃশ্য বস্তু উদ্ধার করেন তারা। পরে সেটির ওজন মাপা হলে ১৬ কেজি ওজন পাওয়া যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথরটি সাধারণ ডায়েরী মূলে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরে প্রত্নতাত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এবং পরীক্ষার মাধ্যমে জানা যাবে এটা কষ্টি পাথরের মুর্তি নাকি অন্য কিছু।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে কষ্টি পাথর সাদৃশ্য বস্তু উদ্ধার

লিংক কপি হয়েছে!