স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নেত্রকোণা সদর উপজেলা শাখা কমিটি ঘোষিত হয়েছে আজ।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) এই কমিটি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের জেলা সভাপতি এ বি এম শাহজাহান কবীর সাজু ও সাধারণ সম্পাদক কায়সুল আজমের উপস্থিতিতে ঘোষণা হয়।
সদ্য ঘোষিত নেত্রকোণা সদর উপজেলা শাখা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নুরুজ্জামান, প্রধান শিক্ষক, নেত্রকোণা উচ্চ বিদ্যালয়,সহ- সভাপতি মোঃ আঃ খালেক খান,সুপার,গয়ের্দী মাদ্রাসা, সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন,প্রধান শিক্ষক, দেওয়ানবাগ উচ্চ বিদ্যালয়,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিজান,প্রধান শিক্ষক, মাহমুদপুর উচ্চ বিদ্যালয়,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক, উন্মেষ উচ্চ বিদ্যালয় প্রমুখ।
