● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপার চিকনিকান্দীতে যুব সমাজের জন্য খেলাধুলার মাঠ ভরাট

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম
কপি হয়েছে!

যুব সমাজের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’-এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ ফুটবল খেলার মাঠ ভরাট এর উদ্যােগ নিয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ড্রেজার এর বালি ফেলে চিকনিকান্দী ইউনিয়ন হাইস্কুল খেলার মাঠ ভরাট এর কাজ শুরু করেন। এ সময় সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, খেলাধুলার উন্নয়নে ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে চেষ্টা করছ। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন।

তিনি ইউনিয়নের তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই।লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মুন্সী, দেবাল সমাদ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিবেক দেবনাথ প্রমুখ।