২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভোলায় বিদ্যালয়-কাম-সাইক্লোন সেল্টার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

জেলার লালমোহন উপজেলায় আজ প্রায় ২৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম- সাইক্লোন সেল্টারের উদ্বোধন করা হয়েছে।
এ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে উপজেলার চরভোতা ইউনিয়নে তিনটি এবং পৌর এলাকায় দুইটি রয়েছে।
আজ সোমবার দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব নতুন ভবনের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ এ সময় উপস্থিথ ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র (এলজিইডি) বাস্তবায়নে ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র আওতায় দশতলা ভিত্তির প্রত্যেকটি ভবনের চারতলা পর্যন্ত করা হয়েছে। বিশ^ ব্যাংকের অর্থায়নে নির্মিত এসব বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে দুর্যোগের সময় প্রায় ১৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া রয়েছে অত্যাধুনিক সব ধরনের ব্যবস্থা।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

ভোলায় বিদ্যালয়-কাম-সাইক্লোন সেল্টার উদ্বোধন

লিংক কপি হয়েছে!