● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬ এএম
কপি হয়েছে!

রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।তবে কেউ হতাহত হয়নি। এই ঘটনার পর থেকে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রাজশাহী থেকে খবর পেয়ে ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন এরইমধ্যে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলের উদ্দশে রওনা দিয়েছে।

জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, রাজশাহীতে রেলওয়ে স্টেশন থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাবন্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটরে সরদহ রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাবন্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে একদম পেছনের বগিটি লাইনচ্যুত হয়েছে।

তিনি বলেন, এর ৮টি চাকাই লাইন থেকে নিচে নেমে গেছে। তবে সব বগির পেছনে থাকার ওই বগিটি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

এছাড়া লাইনচ্যুত হওয়ার পেছনের বগিটি উদ্ধার করার জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। তারপর এই রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বর্তমানে রাজশাহী থেকে ঢাকাসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

আজ রাতের আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে কী না প্রশ্নে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ধূমকেতু ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটবে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনটি চারঘাটের সরদাহে পৌঁছার পর লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করবে। এর পরই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে আপাতত সিদ্ধান্ত রয়েছে।