ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে বঞ্চিত হলেন উপজেলার মিরাকান্দা গ্রামের মোসাঃ চায়না আক্তার। তার বাবার নাম জিলু মাতুব্বর। বিয়ের পর থেকেই চায়না আক্তার তার বাবার বাড়িতেই থাকেন। স্বামীর কোন জায়গা জমি না থাকায় তার বাবার বাড়িতেই থেকে দুইটি সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছেন।থাকার মতোন নেই কোন ঘর, নেই কোন জায়গা জমি। মানুষের দুয়ারে চেয়ে চিন্তে জীবন জীবিকা নির্বাহ করছেন চায়না আক্তার। তার স্বামী অসুস্থ মাঝেমধ্যে কৃষি কাজ করেন তাতে তাদের সংসার চালাতে কষ্ট হয়। জাতীয় পরিচয় পত্র নম্বর ২৯২৬২০৬৮০৪১১০। একটি ঘর পেতে আবেদন করে মাসের পর মাস ইউএনও’র দুয়ারে কড়া নাড়লেও কোন লাভ হয়নি বলে জানান চায়না আক্তার। চায়না আক্তার আরও বলেন, যারা ভূমিহীন না, যাদের বাড়ি আছে ঘর আছে তাদের অনেকেই সরকারি ঘর পেয়েছে, আমি একজন ভূমিহীন মানুষ ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। বর্তমানে বাবার বাড়িই ঠিকানা। ভূমিহীন, অসহায় হতদরিদ্র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর পেতে জেলাপ্রশাসক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোরদাবী করেন।
নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বঞ্চিত ভূমিহীন চায়না আক্তার
