● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সোনার কেনা-বেচার ঘটনাকে কেন্দ্র করে গৌরীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌর শহরের কালিপুর এলাকায় জুয়েলার্সের দোকানে সোনা কেনাবেচার দরদামকে কেন্দ্র করে মো. জহিরুল ইসলাম মিঠু (২৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহজাবিন।

তিনি জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। নিহত মিঠু গৌরীপুর সরকারি কলেজের অনার্স সমাজকর্ম বিভাগে ফাইনালবর্ষের শিক্ষার্থী। সে বোকাইনগর ইউনিয়নের মো. মোখলেছুর রহমানের পুত্র। নিহতের চাচা দেলোয়ার হোসেন ঈশাখাঁ জানান, পৌর শহরের বাড়িওয়ালাপাড়ার এলবার্ট বাদল ডেভিডের বড় ছেলে এলবার্ট সেন্টু ডেভিট স্বর্ণের অলংকার তৈরি করতে পার্শবর্তী টিপু সুলতান জুয়েলার্সের দোকানে আসে। স্বর্ণের দামদামিকে কেন্দ্র করে দোকানের মালিক টিপু সুলতানের সঙ্গে বাকবিতন্ডা হয়। এ সময় আমি উপস্থিত হয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে আসি। এরপরেই এলবার্ট সেন্টু ডেভিটের ছোট ভাই এলবার্ট রকি ডেভিড দোকানে এসে টিপু সুলতানের সঙ্গে আবারও বাকবিতন্ডা শুরু করে। তাদের ঝগড়া থামাতে যায় আমার ভাতিজা জহিরুল ইসলাম মিঠু। ডেভিড রকি এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। আমি ভাতিজাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা এলাকায় লাঠিসোটা নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। শহরের মধ্যবাজারে একটি দোকানে বিক্ষুব্দ জনতা আগুন দেয়। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ।