২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে ফোম তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

সাভারে একটি ম্যাট্রেস ও ফোম তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামালসহ তৈরী পণ্য। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌরসভার পূর্ব জামসিং এলাকার মেপেল ম্যাট্রেস এন্ড ফোম নামের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ফোম ফ্যাক্টারীতে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় কারখানায় থাকা মালামাল। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে তারা। কারখানাটি সেমিপাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের ক্ষতির পরিমান প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

সাভারে ফোম তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

লিংক কপি হয়েছে!