● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক বাঁধন কুমার দাসকে সম্মাননা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৮ পিএম
কপি হয়েছে!

স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় বাঁধন কুমার দাস এর শেষ কর্মদিবস হচ্ছে চলতি মাসের ১৯ তারিখ। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে আগামীকাল থেকে কলেজ বন্ধ থাকায় আজকেই তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের থেকে বিদায় গ্রহণ করেছেন।

পদার্থ বিজ্ঞানে বিএসসি এবং এমএসসি শেষ করার পর বাঁধন কুমার দাস ১৯৮৮ সালের ৩০ শে আগস্ট পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে যোগদান করেন। ৩৪ বছরের বেশি সময় ধরে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে শিক্ষকতা করার পর সহকারী অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করছেন তিনি।

দক্ষিণ ফুলবাড়ীয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের একদম শুরু থেকে বর্তমান অগ্রগতি অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সহকারী অধ্যাপক বাঁধন কুমার দাস। সেইসাথে অত্র এলাকার শিক্ষা বিস্তারে নিরবে কাজ করে গিয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্যমতে, হাজার হাজার শিক্ষার্থীকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন বাঁধন স্যার। অর্থনৈতিক ভাবে দরিদ্র শিক্ষার্থীদের সকল প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন নিজের সন্তানের মতো। কোনো শিক্ষার্থী কখনোই উনার কাছ থেকে খালি হাতে ফিরে আসেনি।

বাঁধন কুমার দাস এর অবসর গ্রহণ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার দুপুরে তাকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া উপহার প্রদান করে। এসময় শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল হোসাইন, সহকারী অধ্যাপক আশুতোষ রায়, সহকারী অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল বাছির ও মোঃ আশরাফুল আলম এবং কলেজের সিনিয়র শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করেন উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি সাগর মাহমুদ, সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, কার্যকরী সদস্য আকরাম হোসেন, তানভীর আকন্দ ও আহাদুল ইসলাম আখলাক। এছাড়াও উৎসর্গ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল বাছির, সম্মানিত উপদেষ্টা ইমরান হোসেন ও জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি জিল্লুর রহমান রিয়াদ এসময় উপস্থিত ছিলেন।