● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় শান্তিপূর্ণভাবে ২০২২ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপায় ২০২২ সনের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনালের প্রথম দিনের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ও নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ৬টি, দাখিল পরীক্ষার ২টি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট পূর্বে সকল শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখা গেছে।

এবারের পরীক্ষা করোনাভাইরাস ও বন্যার কারণে দুই দফা পিছিয়ে দুই ঘণ্টার পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট ছিলো। এ পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৮৫৬ জন, দাখিল পর্যায়ে ৮০৩ জন এবং ভোকেশনাল পর্যায়ে ৫৫৬ জনসহ মোট ৪ হাজার ২১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। স্বাস্থ্য বিধি মেনে ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে জেনারেল, কারিগরী ও মাদ্রাসায় মোট- ৪ হাজার ২শত ১৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০৪ জন অনুপুস্থিত ছিলো।

সরেজমিনে পরীক্ষা শুরুর পরে কেন্দ্র গুলোতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা সহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উপজেলার ১০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করতে কেন্দ্রগুলোতে একটি মেডিকেল টিম কাজ করে। পুশিল কেন্দ্রের বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষার সময় কেন্দ্রের চারপাশে জনসমাগম বা জড় হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায় প্রশ্নমালা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভালো হয়েছে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।