● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র দাখিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫১ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একমাত্র প্রার্থী। ফলে মনোনয়নপত্র বৈধ হলে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান।
এদিকে জেলা পরিষদের সদস্য ছয়টি পদে আওয়ামী লীগের মনোনিত ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। এরা হলেন ঝালকাঠি সদরে মো. শমিসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়ায় এসএম ফজলুল আলম সিদ্দিকী ফিরোজ, সংরক্ষিত ঝালকাঠি সদর-নলছিটির নারী সদস্য হিসেবে হোসনে আরা মান্নান ও রাজাপুর-কাঁঠালিয়ার নারী সদস্য হিসেবে জাহানারা হক। এদিকে সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ছাড়াও পাঁচজন এবং সংরক্ষিত নারী সদস্য পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে আগামী ১৭ অক্টোবর নির্বাচন হবে শুধু সদস্য পদে। এ নির্বাচনে ৪৫৪ জন ভোটার রয়েছেন, যারা চার উপজেলার জনপ্রতিনিধি।