পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীতসহ ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিক আলমগীরের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। একই সময় নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা আলমগীরের কাছে সংরক্ষিত নারী আসনে দুই আসনে (পঞ্চগড়-১ ও ২) ৫ জন ও সাধারণ সদস্য আসনে ২৩ জন মনোনয়ন দাখিল করেন।
জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সকাল থেকে বিকেল ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে পঞ্চগড়ের দুটি আসনে ৫টি ভোট কেন্দ্রে পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
