২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১২৯৪৮ জন শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ১৪৮ কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত সহ অংশ নিচ্ছে ১১২৯৪৮ জন শিক্ষার্থী । এরমধ্যে নিয়মিত রয়েছে ১০৯৭৩৮ জন পরীক্ষার্থী।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১২৯১ প্রতিষ্ঠানের ছাত্র ৫৭২৯৭ ও ছাত্রী ৫৫৬৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ।

সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান গাজী হাসান কামাল। এসময় পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় তোলে ধরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি ।

এদিকে সকালে ময়মনসিংহ জিলা স্কুল কেন্দ্রে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে প্রতিষ্ঠান প্রধান মোহছিনা খাতুন এর নির্দেশে কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেয়া হয়, পরে বোর্ড চেয়ারম্যান গাজী হাসান কামাল জিলা স্কুল কেন্দ্রে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন এবং সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কোন বাঁধা নেই বলে জানান তিনি পরে বোর্ড চেয়ারম্যান এর সামনে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন মোহছিনা খাতুন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জেলাওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা জামালপুর জেলায় ২৭১১৭ জন, শেরপুর জেলায় ১৪৫৩০ জন, নেত্রকোনা জেলায় ২১৫৯০ জন ও ময়মনসিংহ জেলায় ৪৯৭১১ জন ।

পরীক্ষা সুষ্ঠু ও নির্ভিগ্ন করতে সব রকমের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১২৯৪৮ জন শিক্ষার্থী

লিংক কপি হয়েছে!