২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদের মনোনয়ন পত্র জমা

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহন ইচ্ছুক চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার  চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন। 

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ শাহাদাত হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া  ১৫টি সদস্য পদে অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার ৮১টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার ১ হাজার ১শত ৫৫ জন ভোটার ভোট দিয়ে চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করবেন। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদের মনোনয়ন পত্র জমা

লিংক কপি হয়েছে!