● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নকল সরবরাহের দায়ে ঝালকাঠিতে দুই শিক্ষককে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৫ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার পরীক্ষা শুরুর পরপরই নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে দুজন বহিরাগত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অন্য কক্ষের পরীক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ঐ কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ শিক্ষক দুজনকে ২০ টাকা করে অর্থদন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মো. মাইনুল ইসলাম এবং তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মো. মিরাজ হোসেন।

জরিমানা করার ঘটনা নিস্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার নিউজবাংলাকে বলেন, বালিকা বিদ্যালয় কেন্দ্রর একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক কতৃক শিক্ষার্থীদের নকল সরবরাহের প্রমান পাই। তাৎক্ষণিক তাঁদের দুজনকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সনের ১১ গ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।