● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আবারও ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে আবারও ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মসিংহের সঙ্গে চট্রগ্রাম-নেত্রকোনা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি একই রুটে লাইনচ্যুত হয়। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ময়মসিংহের সঙ্গে চট্রগ্রাম-নেত্রকোনা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জে রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।