২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়ায় জাতীয় ও উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করল ফুলবাড়ীয়া হেল্পলাইন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভালুকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুলবাড়ীয়া হেল্পলাইনের পক্ষ থেকে কয়েকজন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর জাতীয় পর্যায়ে আবৃত্তিতে প্রথম স্থান অধিকারী ভালুকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদা ফেরদৌস রাইফা, জাতীয় পর্যায়ে জাম্পিং ২য় স্থান অধিকারী একই প্রতিষ্ঠানের সুমাইয়া এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলা পর্যায়ে মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থী পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী নিশাত শামস তিশা,  কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী কেশরগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র মোঃ ইমরান হাসানকে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এসময় ভালুকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এই আয়োজনে। ফুলবাড়ীয়া হেল্পলাইন এর পক্ষে উপদেষ্টা ফেরদৌস আল ফাহাদ, সাধারণ সম্পাদক সারোয়ার সাকিব, এডমিন প্যানেলের সদস্য মাহবুব ইমন, কবির হোসেন উপস্থিত ছিলনে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

ফুলবাড়ীয়ায় জাতীয় ও উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করল ফুলবাড়ীয়া হেল্পলাইন

লিংক কপি হয়েছে!