শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তরুণ কথাসাহিত্যিক মনির মোহাম্মদ। হাঁটুতে প্রচন্ড আঘাত পাওয়ার পাশাপাশি দুটো দাঁত ভেঙে গেছে তার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন রয়েছে।
মুঠোফোনে মনির মোহাম্মদ জানান, ভ্লগ করে কেরানীগঞ্জ থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাত এগারোটার দিকে রাজধানীর মিরপুর কাজীপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।
মনির মোহাম্মদ তার সকল পাঠক এবং দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
