২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যানসহ ৩ জনের মনোনয়ন বাতিল

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

ঋণ খেলাপি এবং জেলা পরিষদের ভোটারদের প্রস্তাবকারী সমর্থনকারী না করায় পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

রবিবার ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ে তাদের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। মনোনয়ন অবৈধ ঘোষনা হওয়া প্রার্থীরা হলেন জেলা পরিষদের ভোটারদের প্রস্তাবকারী সমর্থনকারী না থাকায় চেয়ারম্যান পদে মো. গোলাম রহমান , ঋন খেলাপি হওয়ায় সাধারন সদস্য পদে মো. আব্দুস সাত্তার। তবে তারা আপীল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর জানান আজ মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ছিল সেই সাথে সকল প্রার্থীকে প্রস্তাবকারী সমর্থনকারীদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের আসতে বলা হয়। কিন্তু গোলাম রহমান নামে একজন চেয়ারম্যান প্রার্থী তার কোন প্রস্তাবকারী সমর্থনকারী দেখাতে ব্যার্থ হয় এজন্য তার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়। অপরদিকে আব্দুস সাত্তার নামে একজন সাধারন সদস্য প্রার্থী বাংলাদেশ ব্যাংকের ঋন খেলাপির তালিকায় রয়েছে । রাস্ট্রয়াত্ত্ব জনতা ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋন নিয়েছিল আব্দুস সাত্তার । আজ ১৮ সেপ্টেম্বর পুরো টাকা পরিশোধ করেছে বলে জানায় আব্দুস সাত্তার । কিন্তু আইনে আছে মনোনয়ন ক্রয়ের শেষ দিন পর্যন্ত তাকে ঋন মুক্ত থাকতে হবে। এজন্য তার মনোনয়নটিও অবৈধ ঘোষনা করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যানসহ ৩ জনের মনোনয়ন বাতিল

লিংক কপি হয়েছে!