● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে আইনজীবির হাতে শ্রমিক নেতা লাঞ্জিত: সড়ক অবরোধ পরে প্রত্যাহার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে এক আইনজীবির হাতে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতাকে লাঞ্জিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সময় অবরোধ প্রত্যাহার করে শ্রমিকেরা। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা আদালত চত্বরে লাঞ্চিতের এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক বিষয়টি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে আদালতের মূল ফটক অবরোধ করে শ্রমিকেরা। একই সময় বাংলাবান্ধা- পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, দুপুরে আদালতে কয়েকজন আটক শ্রমিকের জামিনের জন্য এ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ লিটনের কাছে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী যান। এর মাঝে তাদের মাঝে কথার একফাঁকে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আইনজীবি লিটন শ্রমিক নেতা আকবর আলীকে লাঞ্জিত করে।

এদিকে শ্রমিক নেতারা অভিযুক্ত এ্যাডভোকেট আব্দুল কালাম আজাদকে দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পরে বিকেল ৪টার সময় অভিযুক্ত এ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ লিটন শ্রমিকদের কাছে ক্ষমা চাইলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, আমাদের নেতা আমাদের শ্রমিকদের ছাড়ানোর জন্য এ্যাডভোকেটের কাছে গেছে। কিন্তু তিনি আমাদের নেতাকে লাঞ্জিত করেছে। যার জন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করে।

২৬৪ এর সভাপতি আব্দুল লতিফ বলেন, আমাদের দাবী ছিল তার গ্রেফতার। যেহেতু নেতাসহ শ্রমিক ভাইদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন তাই আমরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছি।

এদিকে অভিযুক্ত এ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি কেটে দেন।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, একটি তুচ্ছ ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে উভয় পক্ষের সাথে সমঝোতা করা হলে অভিযুক্ত এ্যাডভোকেট ক্ষমা চাইলে শ্রমিক নেতারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।