● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আশুলিয়ায় বাসায় ডেকে এনে খুন করে দম্পতি পলাতক!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় ডেকে এনে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রী পরিচয়দানকারী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের বাড়ির একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, প্রায় চার-পাঁচ মাস আগে দম্পতি পরিচয়ে আসলাম মন্ডলের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নেন সবুজ ও জেসমিন। শনিবার রাতে তাদের বাসায় গ্রাম থেকে দাদা পরিচয়ে মধ্যবয়স্ক এক ব্যক্তি বেড়াতে আসেন। রোববার সারা দিন অতিথিসহ তাদের কাউকে দেখতে না পেয়ে বাড়ির মালিক ভেবেছিল বকেয়া ঘর ভাড়া না দিয়ে হয়তো তাঁরা পালিয়েছে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিছানার ওপর অজ্ঞাত মধ্যবয়স্ক ওই ব্যক্তির নিথর দেহ দেখতে পান।এ খবর থানা পুলিশকে দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিহতের পরিচয় মেলেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তিকে ডেকে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।