● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

চাকরির বয়স শেষ, হতাশায় ফেসবুক লাইভে এসে ছিঁড়ে দিল সকল একাডেমিক সার্টিফিকেট

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম
কপি হয়েছে!

নীলফামারী ডিমলায় মোঃ বাদশা মিয়া নামের এক যুবক আজ (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তার সকল একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে দিল।

বাদশা মিয়ার বাবা একজন মধ্যবিত্ত কৃষক উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতার স্থায়ী বাসিন্দা।

জানা যায়, বাদশা মিয়া ২০০৭ সালে জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৯২ জিপিএ নিয়ে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০০৯ সালে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০৮ জিপিএ নিয়ে বিজ্ঞান বিভাগে আলিম এবং ২০১৪ সালে পদার্থ বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.০০ এর মধ্যে ২.৬৬ জিপিএ নিয়ে অনার্স পাশ করেন।

গত জুনে সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় হতাশায় ভুগছিলেন, দিন দিন হতাশা বেড়ে যাওয়ায় আজ দুপুর ১২টার দিকে তার AR Badsha নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তার সকল একাডেমির সার্টিফিকেট ছিঁড়ে দেন।

তার সাথে কথা বললে তিনি জাগো বুলেটিন কে বলেন, সার্টিফিকেটের চাকরির বয়স শেষ, এখন সে সার্টিফিকেট রেখে লাভ কি? বয়স থাকতেইতো চাকরি নিতে পারিনি, এখন বয়স শেষ তাহলে সে সার্টিফিকেট রেখে লাভ কি?

তিনি আরও বলেন, আমার ধারনা বর্তমান সমাজে সবচেয় অসহায় মধ্যবিত্ত কিংবা নিম্ম মধ্যবিত্ত পরিবারের উচ্চ শিক্ষিত ছেলেরা। এরা না পারে সহজে চাকরি মেনেজ করতে আবার অর্থের অভাবে না পারে ব্যবসা বানিজ্য করতে। এদের ব্যথা বুঝবার ক্ষমতা সবার নাই।