● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর উদযাপনে মসিক সবসময়ের মত এবারও পাশে থাকবে- মসিক মেয়র টিটু 

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫১ পিএম
কপি হয়েছে!

আজ বিকেল ৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু উদযাপনের লক্ষ্যে সভার সভাপতি মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তবায়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন।
মেয়র আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর উদযাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময়ের মত এ বছরও পাশে থাকবে।
মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র -১ মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র -৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।