● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় সাপ্তাহিক ফুলখড়ি’র উদ্যোগে তালগাছ রোপণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ফুলখড়ি ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে সেবামূলক কাজের অংশ হিসাবে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় দ্বিতীয় বারের মতো ৭ শতাধিক তালগাছ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২০, সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর হাসপাতাল হয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া সড়কে প্রায় ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম আনুষ্ঠানিক ভাবে তালের বীজ রোপণের কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ, আখালিয়া হেল্থ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম কাজল, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল হালিম, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন।

আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাপ্তাহিক ফুলখড়ি’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান।

উল্লেখ্য, এর আগে গতবছর সাপ্তাহিক ফুলখড়ি’র উদ্যোগে উপজেলার বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তালের বীজ রোপণ করা হয়।