২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাটিরাঙ্গায় ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির আওতাধীন শিশক বাড়ি নামক এলাকা থেকে শাড়ি ও লেহেঙ্গাগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে পরিচালনা করে বিজিবি। পরে শিশক বাড়ি নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি ও লেহেঙ্গাগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি।

এরমধ্যে ২১৭ পিস শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা রয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫শত টাকা। এগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

মাটিরাঙ্গায় ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

লিংক কপি হয়েছে!