২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে নবী কে কটুক্তিকারীর আদালতে আত্মসমর্পণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল সমালোচিত মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা , বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তিকারী অবমাননাকারী অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে।

সে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোর এলাকার ফেনসিডিল ব্যবসায়ী ফয়জুল হক (৪৫)।
কুটত্বকারী ফয়জুল হক ওই এলাকার জিয়ার উদ্দীনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দাড়খোর বেশ কিছুদিন হতে হাট-বাজারসহ জনসমাগম স্থলে মহান আল্লাহ তায়ালা ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে অস্বীকার করে নানান কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফকে অবমাননাকর কথা বলে আসছিল।
এ অবস্থায় ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় দাড়খোর ডুংডুংগী বাজারে প্রকাশ্য এরুপ কথা-বার্তা বলতে থাকলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীগণ এর প্রতিবাদ জানায় এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সবার চোখ ফাঁকি দিয়ে ফয়জুল হক চম্পট দেয়। আটোয়ারীসহ আশ-পাশ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীগণ বিক্ষোভে ফুঁসে উঠে।
প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লী ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ওই কুলাঙ্গার ফয়জুলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম এর আশ্বাস পেয়ে মুসল্লীরা ফিরে যান।
এ ব্যাপারে আটোয়ারী থানায় ফয়জুলের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ফয়জুল হককে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালাতে থাকে।
পুলিশী অভিযানে আটক হওয়ার শেষ রক্ষা না পাওয়ার আশঙ্কায় কুটুক্তিকারী ফয়জুল হক অবশেষে বুধবার (২১সেপ্টেম্বর) পঞ্চগড় আদালতে আত্ম সমর্পণ করতে বাধ্য হয়েছে।

এলাকার সুশীল সমাজের লোকজন জানান, ফয়জুল হক জনগনের গণপিটুনীর হাত হতে রক্ষা পেতে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে।

আদালতে আত্মসমর্পনের বিষয়টি আটোয়ারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: সোহেল রানা নিশ্চিত করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে নবী কে কটুক্তিকারীর আদালতে আত্মসমর্পণ

লিংক কপি হয়েছে!