● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় তামাক চাষকে নিরুৎসাহিত করার লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৮ পিএম
কপি হয়েছে!

“তামাক চাষ বর্জন করি, ধুমপান মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় তামাক চাষী কৃষকদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা মূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে ।

বুধবার (২১-সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খোগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাক হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তামাকসহ বিভিন্ন ধরনের মাদক জাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। তাই আসুন আমরা তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্য লাভজনক ফসল বেশি চাষ করি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, খোগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ”লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, খগাখড়িবাড়ী ইউপি সদস্য জুয়েল হোসেন রব্বু, আবুল কালাম আজাদ। 

উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানীরা অংশ গ্রহণ করে আলোচনায় তামাক চাষে নিরুৎসাহিত করার বিষয়ে উন্মুক্ত আলোচনা পর্বে তামাক চাষ বর্জনের অঙ্গিকার করে বক্তব্য দেন বিগত সময়ের কয়েকজন তামাক চাষী কৃষক।