● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশবাড়ীতে মিনা দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২০ পিএম
কপি হয়েছে!

“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়েছে।

দিবসটি পালনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়৷

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম এর সভাপতিত্বে সভায় ” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এ শ্লোগানে দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলার গণমাধ্যমকর্মীগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।