২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ছিলেন আত্মগোপনে, ফরিদপুর থেকে উদ্বার সেই রহিমা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোঁজ রহিমা খাতুনকে (৫৫) জীবিত অবস্থায় ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) একটি টিম শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী গ্রাম থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার রাতে খুলনা থেকে ফরিদপুরের বোয়ালমারী গ্রামে যায়। তারা রহিমাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তারা এখন খুলনার পথে। খুলনায় পৌঁছালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রহিমা ‘আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই লুৎফুল হায়দার। তিনি বলেন, ‘ঘণ্টা দুয়েকের মধ্যে রহিমাকে নিয়ে দৌলতপুর থানায় পৌঁছাবো।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

ছিলেন আত্মগোপনে, ফরিদপুর থেকে উদ্বার সেই রহিমা

লিংক কপি হয়েছে!