● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৩ পিএম
কপি হয়েছে!

জেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় শনিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। মৃতরা, ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মো. গফুরের ছেলে মো. শাকিল (২০) ও বোরহানউদ্দিনের ৩নং দালালপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র মো. সুমন (২৬)।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির আজ সকালে বাসস’কে জানান, শনিবার রাত ১১টার দিকে ভোলা সদরের মাদ্রাসা বাজার রোড এলাকায় মটোর সাইকেলে করে যাচ্ছিল শাকিল। এসময় পিছন থেকে মাছ বোঝাই একটি পিকআপ ধাক্কা দিলে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং হোন্ডায় থাকা অপরজন আহত হয়। পুলিশ ঘাতক পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে ওসি জানান।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বাসস’কে জানান, শনিবার রাত ৯টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের উদয়পুর রাস্তার মাথা এলাকায় একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান ও অটোরিক্সা (ত্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ত্রি হুইলারের চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে যাত্রী সুমন মারা যায়।
তিনি জানান, আহত অপর দুজন রফিক ও রাছেল’র অবস্থাও গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক পিকআপটি আটক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।