২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে ০৩টি ঔষধ ফার্মেসীকে জাতীয় ভোক্তা-অধিকারের জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠিতে ০৩টি ঔষধ ফার্মেসীকে নানা অনিয়মের ঘটনায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে সদর উপজেলার কীর্ত্তিপাশা বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, ফ্রিজিশিয়াল স্যাম্পল বিক্রয়, মূল্য টেম্পারিং ও অনুমোদিত ঔষধ বিক্রয়ের অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে।
এসময় সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেন ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠিতে ০৩টি ঔষধ ফার্মেসীকে জাতীয় ভোক্তা-অধিকারের জরিমানা

লিংক কপি হয়েছে!