নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলার শাখার পরিচিতি ও আলোচনা সভা রবিবার পৌর সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পৌর মেয়র ওমর ফারুক খান, থানার উপ -পরিদর্শক য়শমন্ত, আরও বক্তব্য রাখেন দাগনভূঞা পৌর আওয়ামী লীগ সভাপতি নব নির্বাচীত ফেনী জেলা পরিষদ সদস্য খায়েজ আহমেদ, সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোঃ ইয়াসীন সুমন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নব নির্বাচীত জেলা পরিষদ সদস্য শাহেদা আক্তার শেফালী, নিরাপদ সড়ক চাই ফেনী জেলা শাখার সদস্য সচিব শহিদুল ইসলাম, ফেনী জেলা কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিরো,
পৌর কাউন্সিলর পরিবহন নেতা সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মহি আহমেদ উদ্দিন জুয়েল, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার কার্যকরী সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক আমার ফেনীর দাগনভূঞা প্রতিনিধি এম এম রহমান সোহেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সড়ক নিরাপদ আমরাও চাই কিন্তু এটা একা কারোধারা সম্ভব নয়। তিনি বলেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা যারা কাজ করছেন কোন দল বা ব্যক্তির জন্য করছেন না আপনারা দেশের জন্য করছেন। এটি একটি আত্মা মানবতার কাজ। তিনি আরও বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন আরও বেগমান করতে হবে বিভিন্ন ড্রাইভার, স্কুল কলেজের ছাত্র ছাএী সহ বিভিন্ন মহলে সচেতন মুলক কর্মসূচি পালন করতে হবে।
