২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় ২ জন গুরুতর আহত থানায় এজাহার দাখিল

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনায় ২ জন গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শেফাউল চৌধুরীর স্ত্রী সেতারা বেগম থানায় অভিযোগ দায়ের করেন।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের মৃত করিম উদ্দীন ফারাজীর ছেলে বেলাল হোসেন (৫৫) ও হেলাল মিয়া (৫০) গং এর সাথে অভিযোগের বাদী সেতারা বেগম গং এর দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়া ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য চলিয়া আসিতেছি।

এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর দুপুর অনুমান ১২টার দিকে প্রতিপক্ষ বেলাল হোসেন ও হেলাল মিয়া তার লোকজন নিয়ে মহদীপুর মৌজাস্থ ঠুটিয়াপাকুর বাজারের দক্ষিণ পার্শ্বে বাদীর স্বামীর নামীয় জমিতে জোরপূর্বক অন্যায়ভাবে টিনের ছাপড়া ঘর উত্তোলন করিতে ধরিলে বাদীর ছেলে সোহেল চৌধুরী ও শিহাব চৌধুরী প্রতিপক্ষের কাজে বাঁধা দিলে প্রতিপক্ষ বেলাল হোসেনের হাতে থাকা ছোরা দিয়ে শিহাব চৌধুরীর মাথার ডান পার্শ্বে চোট মারিয়া হাড়কাটা জখম করে। অপরদিকে প্রতিপক্ষ হেলাল মিয়ার হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর ছেলে সোহেল মিয়ার বাম হাতের কনুইয়ে এলোপাথারী মারডাং করিয়া থেতলানো ফুলা ও বেদনাদায়ক জখম করে।

এ সময় আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় সেতারা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় ২ জন গুরুতর আহত থানায় এজাহার দাখিল

লিংক কপি হয়েছে!