২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শুধু সমস্যা নয় সম্ভাবনা ও সফলতাগুলোও তুলে ধরুন- এ্যাড. স্মৃতি এমপি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

সংবাদপত্র ও সাংবাদিকতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ ৷ বস্তুনিষ্ট সাংবাদিকতা করতে সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও সফলতার দিকগুলো তুলে ধরতে হবে ৷ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমগুলো আরো সুন্দর করে গড়ে তোলার লক্ষে পরামর্শমুলক সংবাদ পরিবেশনের আহবান জানান বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

২৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালিত বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শন করেন। প্রেসক্লাব সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ৷ তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময় জনগণ যে সুযোগ সুবিধা ভোগ করছে ও দেশের উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে তা জাতির সামনে তুলে ধরা এবং সন্ত্রাস নাশকতা সহিংসতাকারীদের অপরাজনীতিগুলো জাতির সামনে তুলে ধরা সকল গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।

পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাব প্রধান উপদেষ্টা ও পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাস্টার রফিকুল ইসলাম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য রফিকুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু প্রমুখ।

উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর ২০২২ বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

শুধু সমস্যা নয় সম্ভাবনা ও সফলতাগুলোও তুলে ধরুন- এ্যাড. স্মৃতি এমপি

লিংক কপি হয়েছে!