● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে সাংবাদিকের উপর মাদকসেবীদের হামলায় আদালতে মামলা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক কারবারিদের বিরোদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদকসেবীদের হামলায় সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছয়জনের নাম উল্ল্যেখ করে ২৫ সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাহাদুর ঈশ্বরগঞ্জ আদালতে মামলা দায়ের করেছে। মামলা নং ১১৮১/২০২২ সাল।

আসামীরা হলেন হাসিম উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (৩২), আবুল কাসেম (৩৪), তাহির উদ্দিনের ছেলে নবী হোসেন (৪২), হাবিবুর রহমান (৪০), মোস্তফা (৪৫) মৃত ওক্কুন সরকারের ছেলে হাসিম উদ্দিন (৬০)।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের আকাশ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক জাহাঙ্গীর আলম মাদক কারবারিদের বিরোদ্ধে সংবাদ সংগ্রহ করতে যান ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের হাসিম উদ্দিনের মোড়ে।

এসময় মাহবুব নামে একজনের দোকানের ছাঁদে বসে কয়েকজন মাদক কারবারিকে মাদক কেনাবেচাসহ সেবন করতে দেখা যায়। পরে সাংবাদিক জাহাঙ্গীর ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণ করলে একপর্যায়ে তারা দেখে ফেলে। এসময় তারা হামলা করতে তেড়ে আসলে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে সাংবাদিক জাহাঙ্গীর।

এ বিষয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, মাদক কারবারিদের বড় একটি চক্র দীর্ঘদিন যাবত মাদক বিক্রি ও সেবন করিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকার সুধী সমাজসহ অভিবাবক মহল মাদকের থাবায় সন্তানদের নিয়ে আতঙ্কিত। স্থানীয় লোকজনের এমন তথ্যতের ভিত্তিতে ১৭সেপ্টেম্বর রাতে সংবাদ প্রকাশের জন্য হাসিম উদ্দিনের মোড় থেকে তথ্য সংগ্রহ করে চলে আসেন। পরদিন দুপুর ১২টার দিকে ওই মাদক কারবারিরা সাংবাদিকের বাড়িতে এসে ভিডিও তথ্য ডিলিট করতে হুমকি দেন। তা না হলে ক্যামেরা ভাঙচুর করে হত্যার পর লাশ ঘুম করারও হুমকি দেয়। এমন হুমকিতে ভিডিও ডিলিট না করলে সাংবাদিককে কিল-ঘুষি দিয়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। এসময় তার মা বাচাতে আসলে তাঁকেও মারধর করে আহত করে। পরিবারের লোকজন এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে গেলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পরে ২৫সেপ্টেম্বর আদালতে মামলা করা হয়।