● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উদ্বোধন করলেন এমপি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০২ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত একতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে ‘সহকারী প্রকৌশলীর কার্যালয়’ এর শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ তুহিন হাসান বিশ্বাস এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ফিতা কেটে ফলক উন্মোচন করেন, এরপর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম কর্তৃক দোয়া ও মুনাজাত করে অফিসে প্রবেশ এবং পরিদর্শন করেন আগত কর্মকর্তা ও অতিথিবৃন্দ।