● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ এএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। নতুন করে আরও ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে এ ঘটনায় মৃতের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আজকে আবহাওয়া অনুকূলে থাকায় উদ্ধার অভিযান কিছুটা সহজ হবে।

ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা।

 

এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) নৌকাডুবির দ্বিতীয় দিনে ২৬ জনের মরদেহ উদ্ধার হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, সোমবার রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ‌্য, রোববার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।